২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের কাঠামো বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনের জন্য মঙ্গলবার প্রশাসনিক সংস্কার বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক বসছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার বিকেল তিনটায় এ বৈঠক হবে। এতে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি কার্যকর করতে এর জনবল দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনের জন্য মঙ্গলবার প্রশাসনিক সংস্কার বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক বসছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার বিকেল তিনটায় এ বৈঠক হবে। এতে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি কার্যকর করতে এর জনবল দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন করা হতে পারে। কমিশনের নবনিযুক্ত সচিব মোখলেস উর রহমান সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনের মোট ৬৫০টি পদের মধ্যে ২৪২টি শূন্য আছে। মাত্র ৪০৮ জন জনবল নিয়ে কমিশনের কাজ চলছে। তিনি আরও জানান, কাঠামো অনুমোদনের পর কমিশনের ছয়টি বিভাগীয় শহরের কার্যালয়গুলোকে কর্মক্ষম করার পাশাপাশি নতুন করে ২২টি জেলা শহরে কমিশন কার্যালয় স্থাপন করা হবে। বিলুপ্ত ব্যুরোর জনবলকে কমিশনে নিয়োগ প্রশ্নে আদালতে চলমান মামলা ও কমিশনের অবস্থান সম্পর্কে সচিব বলেন, মামলা শেষ হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২২৩৯ ঘ.