২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমন উদ্ধার: সরকারকে ধন্যবাদ জানিয়েছে ডেনমার্ক

অপহৃত ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমনকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের উন্নয়ন ও সাহায্যমন্ত্রী মিসেস উলা টোরনাস সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে টেলিফোন করে তার দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন সুমনকে উদ্ধারে বাংলাদেশ সরকার 'চমৎকার' প্রচেষ্টা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহৃত ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমনকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের উন্নয়ন ও সাহায্যমন্ত্রী মিসেস উলা টোরনাস সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে টেলিফোন করে তার দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন সুমনকে উদ্ধারে বাংলাদেশ সরকার 'চমৎকার' প্রচেষ্টা চালিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্ক সরকারের অব্যাহত সাহায্যের জন্য মিসেস উলা টোরনাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার ডেনমার্কের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত করতে চায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/১৯১৮ ঘ.