রাজশাহী, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার ২০০৭-'০৮ অর্থবছরের বাজেট রোববার ঘোষণা করা হয়েছে।
চারঘাট পৌরসভার জন্য এ অর্থবছরে ৪ কোটি ৭৩ লাখ ২৩ হাজার টাকার বাজেট প্রস্তাব করেন পৌর চেয়ারম্যান জাকিরুল ইসলাম বিকুল। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকা।
গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. জিয়াউল হক ২০০৭-২০০৮ অর্থ বছরেরর জন্য ৫ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৮৬৩ টাকার এ বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটে আয় ব্যয় সমান দেখানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭২৭ ঘ.
bdnews24