২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের তেতুলিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামকে (৪২) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত সাইফুল (২২) এবং সাগর (২৪) নামে দু'জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ময়মনসিংহ, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের তেতুলিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামকে (৪২) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত সাইফুল (২২) এবং সাগর (২৪) নামে দু'জনকে আটক করা হয়েছে। জানা গেছে, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি কালভার্টের কাছে ওঁৎ পেতে থাকা সন্ত্রসীরা রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দ শুনে গ্রামবাসি এসে ওই দুজনকে ধরে মুক্তাগাছা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্র পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। পুলিশ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৫৫৮ ঘ.