২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী কারাগারে

একটি দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর সাবেক বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিশেষ জজ আদালত--৫ এ তিনি আত্মসমর্পণ করলে বিচারক মো. আশরাফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--একটি দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর সাবেক বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিশেষ জজ আদালত--৫ এ তিনি আত্মসমর্পণ করলে বিচারক মো. আশরাফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত ৮ টায় উপমহা-কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"সন্ধ্যা ৬ টায় মাজেদা মুন্সীকে কারাগারে গ্রহণ করা হয়েছে। তাকে মহিলা ওয়ার্ডের বনলতা সেলে রাখা হয়েছে।" দুর্নীতি দমন কমিশন দাখিল করা হিসাব বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২৭ মার্চ কমিশন মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে। মাজেদা মুন্সী এই মামলায় আত্মসমর্পণ করেন। তার স্বামী মঞ্জুরুল আহসান মুন্সী ওই মামলায় আগে থেকেই কারগারে আটক রয়েছেন। দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিওল আহসান উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়. তারা ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেন। আদালতে এ অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এমএইচবি/২০৪২ ঘ.