ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রতিষ্ঠান ইকো পলিমারস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ডলার বিনিয়োগ করবে।
রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকো পলিমারস লিমিটেড ঈশ্বরদীতে বছরে ৮০০ টন প্লাস্টিক গ্রানুয়েলস উৎপাদনক্ষম একটি কারখানা স্থাপন করবে। এতে প্রায় ২৮৭ বাংলাদেশি ও ৬ জন বিদেশি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এ উপলক্ষ্যে রোববার ঢাকায় বেপজার বিনিয়োগ প্রমোশন এর সদস্য প্রশান্ত ভূষণ বড়
bdnews24