রাজশাহী, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাগমারা উপজেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল- লাল পতাকা) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে তাহেরপুর গ্রাম থেকে হযরত ওরফে জজ (৩৫), চেউখালী গ্রাম থেকে বাবুল ওরফে রশিদ (৩৭) এবং পলাশী গ্রাম থেকে ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত তিন জনই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। বিভিন্ন সময় তারা লিফলেট বিতরণে সরাসরি অংশ নিয়েছে।
ওসি আরও জানান, তারা দীর্ঘদিন পালিয়ে ছিল। তাদের বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০৪ ঘ.
bdnews24