২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টিও হতে পারে

মেঘমুক্ত আকাশ আর ঝলমল রোদ - দুয়ে মিলেই রোববারের সকাল। আটটার দিকে কিছু সময়ের ঝিরঝির বৃষ্টির কথা বাদ দিলে সকালের আবহাওয়া ছিল অনেকটা সহনশীল। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযাযী দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সমুদ্র এলাকায় লঘুচাপ না থাকায় বন্দরসমূহকে দেখানো সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। রোববার সমুদ্র এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভবনা নেই। তবে সাগর আরও কিছু সময় উত্তাল থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:28 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মেঘমুক্ত আকাশ আর ঝলমল রোদ - দুয়ে মিলেই রোববারের সকাল। আটটার দিকে কিছু সময়ের ঝিরঝির বৃষ্টির কথা বাদ দিলে সকালের আবহাওয়া ছিল অনেকটা সহনশীল। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযাযী দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সমুদ্র এলাকায় লঘুচাপ না থাকায় বন্দরসমূহকে দেখানো সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। রোববার সমুদ্র এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভবনা নেই। তবে সাগর আরও কিছু সময় উত্তাল থাকতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে আগামী ২৪ ঘণ্টায় গভীর সমুদ্রে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেট ও সৈয়দপুর জেলায়। সর্বোনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ এবং সর্বোনিম্ন ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার সূর্য অস্তমিত হবে ৬টা ৫০ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ৫টা ১৭মিনিটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/১১১৫ ঘ.