২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ডাকাতের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ার মিরপুরে শনিবার রাতে ডাকাতের গুলিতে একজন গরু ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম হাউস আলী (৩০)। তার বাড়ি মিরপুর উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। আহতরা হলেন গরু ব্যবসায়ী এনামুল, আব্দুস সাত্তার, সাত্তার খাঁ ও সোলায়মান। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

কুষ্টিয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুরে শনিবার রাতে ডাকাতের গুলিতে একজন গরু ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম হাউস আলী (৩০)। তার বাড়ি মিরপুর উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। আহতরা হলেন গরু ব্যবসায়ী এনামুল, আব্দুস সাত্তার, সাত্তার খাঁ ও সোলায়মান। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার আহসানুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়ার বালিয়াপাড়া বাজারে গরু বিক্রি করে রাত ৯টার সময় নসিমনে চড়ে সাতজন গরু ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। আমলা-পোড়াদহ সড়কের কয়ারী মশাতলা এলাকায় পৌঁছানোর পর একদল ডাকাত নসিমনের গতিরাধ করে। তারা অস্ত্রের মুখে ব্যবসায়ীদের কাছ থেক নগদ একলাখ টাকা ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন গরু ব্যবসায়ী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাউস আলী নিহত ও চারজন আহত হন। আহসানুল কবীর জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসএনডি/২৪১১ ঘ.