২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোড়ানে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর গোড়ান এলাকা থেকে শনিবার সকালে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজনীন আখতার (২২)। নাজনিন আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক গাজী ফজলুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা পূর্ব গোড়ানের ১০ নম্বর সড়কের ২৫১ নম্বর বাসার নিচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে নাজনীনের লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচদিন আগে তিনি আত্মহত্যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 05:38 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোড়ান এলাকা থেকে শনিবার সকালে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজনীন আখতার (২২)। নাজনিন আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক গাজী ফজলুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা পূর্ব গোড়ানের ১০ নম্বর সড়কের ২৫১ নম্বর বাসার নিচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে নাজনীনের লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচদিন আগে তিনি আত্মহত্যা করেন। নাজনীনের দুই ছেলে মেয়ে আছে। তবে প্রায় দুই বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি একাই বাসায় থাকতেন। নাজনীন এর বড়ভাই ওবায়দুল হক শিপু জানান, তাদের বাসা থেকে ২শ গজ দূরে ২৫১ নম্বর বাসায় নাজনীন একা থাকতো। সকালে অজ্ঞাত একজন ফোন করে জানান, ওই বাসা থেকে পঁচা গন্ধ বের হচ্ছে। এ খবর পেয়ে তারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। এ বিষয়ে খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২৩৩২ ঘ.