২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিলেটে আলাদা দুটি দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও অন্যজন ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়া এলাকার তপোবন আবাসিক এলাকার ডা. জালালিয়ার বিদ্যুৎ মিস্ত্রি রুবেল আহমদ (২০) কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটে আলাদা দুটি দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও অন্যজন ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়া এলাকার তপোবন আবাসিক এলাকার ডা. জালালিয়ার বিদ্যুৎ মিস্ত্রি রুবেল আহমদ (২০) কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, দুপুর ১২টার দিকে নগরীর আম্বরখানা এলাকার লিচু বাগান আবাসিক এলাকার বিএম টাওয়ারের ছাদে কাজ করার সময় নির্মাণ শ্রমিক আবদুল হাকিম বাবুল (২৫) পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বিডি নিউজকে বলেন, দুটি ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৪৩ ঘ.