ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫ নম্বর ইউনিট শুক্রবার থেকে সচল হয়েছে।
দেড় বছর ধরে ওভার হোলিং শেষে ২৫ জুন এ ইউনিটের উৎপাদন শুরুর চেষ্টা করা হলেও যান্ত্রিক ত্র"টির কারণে তা সম্ভব হয়নি।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচলক আতাউর রহমান জানান, গত ১০ দিনে উৎপাদনে যাওয়ার কয়েক দফা চেষ্টা করেও ছোটখাট কিছু ত্র"টির জন্য তা সম্ভব হয়নি। শুক্রবার সকালে ইউনিটটি সচল করা গেছে। তবে প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২০০৫ সালের ২৫ ডিসেম্বর ওভারহোলিংয়ের জন্য ইউনিটটি বন্ধ করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৫৯ ঘ.
bdnews24