রংপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলার জীবনপুর গ্রামে পুকুরে ডুবে মারা গেছে দুই ভাই বোন হালিমা বেগম(৫) ও ফরিদ(৭)। মঙ্গলবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয় ।
স্থানীয় সাংবাদিক আব্দুল মানিক জানান, মঙ্গলবার বিকালে হালিমা ও ফরিদ তাদের বাড়ির পাশের পুকুর ঘাটে খেলছিল। ওই সময় ছোট বোন হালিমা পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে পুকুরে নেমে ডুবে যায় ফরিদ।
বিকাল থেকে এলাকাবাসী চেষ্টা চালিয়েও দুই সহোদরের লাশ উদ্ধার করতে পারেনি। পরে রাতে তাদের লাশ ভেসে ওঠে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৩ ঘ.
bdnews24