চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)- রাউজানের ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার সন্ধ্যায় মগদাইয়ের ইউপি কার্যালয় থেকে যৌথবাহিনীর একটি দল তাকে আটক করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মামলাসহ আরও কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরাজ যৌথবাহিনীর হেফাজতে ছিলেন।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী পলাতক থাকায় বছর দুয়েক আগে ইউপি সদস্য মো. সিরাজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/২১৪৭ ঘ.
bdnews24