২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সর্বোচ্চ ১৩ বছর কারাদণ্ড হতে পারে মীর নাছিরের, বুধবার রায়

বিএনপি নেতা, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর মো. হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় দেওয়া হবে বুধবার। অপরাধ প্রমাণিত হলে আদালত মীর নাছির কে ৩ থেকে ১৩ বছরের কারাদণ্ড, অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে। বাবার অবৈধ সম্পত্তি অর্জনে সহযোগিতা করার অপরাধে পুত্র মীর মো. হেলালউদ্দিনের ৩ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 05:11 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি নেতা, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর মো. হেলালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় দেওয়া হবে বুধবার। অপরাধ প্রমাণিত হলে আদালত মীর নাছির কে ৩ থেকে ১৩ বছরের কারাদণ্ড, অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে। বাবার অবৈধ সম্পত্তি অর্জনে সহযোগিতা করার অপরাধে পুত্র মীর মো. হেলালউদ্দিনের ৩ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। দুর্নীতিসহ গুরুতর অপরাধের বিচার কাজ দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার এ রায় ঘোষণা করবেন। গত ২৮ জুন পর্যন্ত রাষ্ট্র ও আসামী পক্ষের টানা চারদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় দেওয়ার তারিখ ঘোষণা করেন। গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় মীর নাছিরের নামও ছিল। ২২ ফেব্র"য়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় প্রতিনিধির মাধ্যমে মীর নাছির নিজের ও সন্তানদের নামে থাকা ২২ কোটি ৫০ লাখ ৬ হাজার ৬শ' ৯৯ টাকার সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে জমা দেন। গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী বাদী হয়ে গুলশান থানায় মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে কমিশনে দেওয়া হিসাব বিবরণীতে তথ্য গোপন ও জানা আয়ের বাইরে ২৪ কোটি টাকারও বেশি সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক আবদুল্লাহ আল জাহিদ আসামীদের দেওয়া সম্পত্তির বিবরণীতে ৩ কোটি ২২ লাখ ১১ হাজার ৬শ ৩৭ টাকা সম্পত্তির কথা চেপে গেছেন বলে মহানগর হাকিম জগন্নাথ দাস খোকনের আদালতে অভিযোগপত্র দেন। এরপর ৬ মে মামলাটি বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানো হলে ১৫ মে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় অভিযোগপত্রভূক্ত ২১ জনের মধ্যে ১৯ জন এবং অভিযোগপত্রের বাইরে আরও ১৩ জনসহ মোট ৩২জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ১৮ জুন মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে দুর্নীতির অপরাধে গত ২১ জুন সংসদ ভবনের একটি আদালত বিএনপি নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১১০০ ঘ.