২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৭ জনের সম্পত্তির হিসাব চাইবে কমিশন

সাবেক দুই মন্ত্রী ও দুই সচিবসহ আরো ১৭ জনের সম্পত্তির হিসাব চাইবে দুর্নীতি দমন কমিশন। রোববার কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সোমবারই ওই ১৭ ব্যক্তিকে নোটিশ পাঠানো হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 06:19 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই মন্ত্রী ও দুই সচিবসহ আরো ১৭ জনের সম্পত্তির হিসাব চাইবে দুর্নীতি দমন কমিশন। রোববার কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সোমবারই ওই ১৭ ব্যক্তিকে নোটিশ পাঠানো হতে পারে। ১৭ জনকে নোটিশ পাঠানোর সিদ্ধান্তের কথা স্বীকার করে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত চূড়ান্ত করার পর ওই ১৭ জনকে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়েছে কমিশন। তবে নোটিশ পাঠাতে দুএকদিন দেরিও হতে পারে বলে জানান তিনি। কমিশনের কর্মকর্তারা জানান, কমিশনের তৈরি সন্দেহভাজনদের দ্বিতীয় তালিকার ৫১ জনের মধ্যে প্রথম দফায় ১৩ জনকে নোটিশ দেওয়া হয়। দ্বিতীয় দফায় আরো ১৩ জনকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। গত বৃহস্পতিবার তাদের নোটিশ পাঠানোর প্রস্তুতিও চূড়ান্ত করা হয়। তবে শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়। রোববার কমিশনের সভায় ১৩ জনের বদলে ১৭ জনকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর অনুমোদন নিয়ে ওই ১৭ জনের নামে নোটিশ পাঠানোর জন্য সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ৫১ জনের তালিকার বাকি ২১ জনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.