২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় জলদুস্য হামলায় ২০ জেলে আহত, ট্রলার লুট

জেলা সদর থেকে তিন কিলোমিটার দুরে মাঝের চর সংলগ্ন মেঘনায় শনিবার রাতে জলদস্যুদের হামলায় ২০ জেলে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক জেলে। ডাকাতরা জালসহ দুটি ট্রলার এবং আরও দুই ট্রলারের জাল লুট করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ভোলা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা সদর থেকে তিন কিলোমিটার দুরে মাঝের চর সংলগ্ন মেঘনায় শনিবার রাতে জলদস্যুদের হামলায় ২০ জেলে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক জেলে। ডাকাতরা জালসহ দুটি ট্রলার এবং আরও দুই ট্রলারের জাল লুট করে নিয়েছে। আক্রান্ত জেলেরা রোববার এ খবর জানিয়েছেন। ভোলা সদর হাসপাতালে ভর্তি হওয়া জেলে সগির হোসেন ও সাইদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে নোয়াখালীর জলদস্যু হাজারী বাহিনীর সদস্যরা ট্রলারযোগে মাঝের চর এলাকায় হানা দেয়। তারা জানান, দস্যুরা মজনু মাঝি ও সাইদুল মাঝির জাল ও মাছসহ ট্রলার এবং অপর দুটি ট্রলারের জাল নিয়ে যায়। ওই সময় তারা মাঝিমাল্লাদের মারধর করে এবং বিল্লাল হোসেনকে নদীতে ফেলে দেয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়; কিন্তু ডাকাত কিংবা আক্রান্ত ট্রলারের কাউকে তখন পাওয়া যায়নি। দুপুরে এ প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৩ ঘ.