ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলিতদের জন্য ঢাকা ও আশেপাশের এলাকায় স্থায়ীভাবে খাস জমি বরাদ্দের আহবান জানিয়েছে দুটি দলিত সংগঠন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে "দলিতদের আবাসন সঙ্কট ও করণীয়" শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দালিতস হিউম্যান রাইটস ও দলিত নারী ফোরাম এই সেমিনারের আয়োজন করে।
মানবাধিকার ও নারী নেত্রী ড. হামিদা হোসেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ দালিতস হিউম্যান রাইটস এর সভাপতি বি সলোমন এবং দলিত নারী ফোরামের সমন্বয়কারী মনি রানী দাস।
বি সলোমন বলেন, "বাংলাদেশে ৬৩ টি জেলার বিভিন্ন পল্লী ও বস্তিতে ৪৫টি বর্ণের আনুমানিক ৫৫ লাখ দলিত মানুষ বসবাস করেন। তারা বিভিন্ন সরকারি কলোনি ও বস্তিতে দারুণ অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবন যাপন করছেন। ঢাকা শহরে দলিতদের ২৭টি কলোনি রয়েছে। বিভিন্ন সরকার ও গোষ্ঠী নিজেদের স্বার্থে তাদের বিভিন্ন সময়ে উচ্ছেদ করেছে। দলিতরা চাইলেও স
bdnews24