ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফুপু আছিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।
শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "অন্যতম জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের বড় বোন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফুফু আছিয়া খাতুনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তাদের এ শোক সইবার শক্তি দিন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসি/১৮১৩ ঘ.
bdnews24