বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে শুক্রবার রাতে আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার দুই বোন।
ওই শিশুদের বাবা রুহুল আমিন হাওলাদার জানান, রাত সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত কুপি থেকে ঘরে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয় তার তিন শিশুকন্যা সুমী(৮), রুমা(৬) ও এক বছর বয়সী রিমা। ওই সময়ে তিনি এবং তার স্ত্রী ঘরে ছিলেন না।
রাতে তিন শিশুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুভাষ চন্দ্র বিশ্বাস রুমাকে মৃত ঘোষণা করেন। রিমার অবস্থাও আশঙ্কাজনক বলে ওই চিকিৎসক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩১ ঘ.
bdnews24