ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যৌথ নেতৃত্ব নিশ্চিত করতে আওয়ামী লীগের সংস্কারপন্থীরা শিগগিরই তাদের প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সম্পাদক ও বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস।
তিনি জানান, প্রস্তাবটি দু'দিন আগেই দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের কাছে পাঠানো হয়েছে। শীর্ষস্থানীয় চার নেতার আলোচনার পর খুব তাড়াতাড়ি তা উত্থাপন করা হবে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বনানীতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাসায় তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বের হন মুকুল বোস।
এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা দলে সংস্কারের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "সংস্কার প্রস্তাব তৈরি করে রাজ্জাক সাহেবকে দেওয়া হয়েছে। তারা চার জন আলোচনা করার পর গঠনতন্ত্র অনুযায়ী অতি শিগগির সংস্কার প্রস্তাব উত্থাপন করা হবে।"
'তারা চার জন' বলতে তিনি কাদের বুঝাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, "আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত।"
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই চার প্রভাবশালী সদস্যের নেতৃত্বে একটি সংস্কার প্রস্তাব তৈরী হয়েছে। তারা মূলত শেখ হাসিনার একক ক্ষমতার অবসান চান। তাদের মতে বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে খেলাফত মজলিশের সঙ্গে চুক্তি এবং সা
bdnews24