বেনাপোল, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বৃহস্পতিবার প্রায় বন্ধ ছিল।
ভারতের বনগাঁয় সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠনের সম্মেলনের কারণে কারণে সে অঞ্চলের বেশিরভাগ ট্রাকচালক ট্রাক চালায়নি। ফলে সীমান্তের ওপার থেকে পণ্য পরিবহণ না হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কপোতাক্ষ এজেন্সির বর্ডারম্যান কামাল হোসেন জানান, বৃহস্পতি ও শুক্রবার বনগাঁয় দুদিন ব্যাপী শ্রমিক সম্মেলন হচ্ছে। এ কারণে ওপারের ট্রাকচালকরা পরিবহণ না করায় বেনাপোল বন্দরে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
তবে সকালে ৭/৮ ট্রাক ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24