জয়পুরহাট, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে জেএমবি সদস্য মুনছুর আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ এর কর্মকর্তা মেজর শাহ আলী।
তিনি জানান, মুনছুর দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল।
মুনছুরের বাড়ি সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুল মালেক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৪ ঘ.
bdnews24