২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক রোকসানা বিচার চান

মৌসুমি ভৌমিকের গানের সেই রাবেয়া বা রোকসানার মতোই একজন রাজবাড়ীর রোকসানা বেগম। যাকে প্রতারকরা কাজ দেওয়ার কথা বলে বিক্রি করে দিয়েছিল ফরিদপুর পতিতালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 08:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মৌসুমি ভৌমিকের গানের সেই রাবেয়া বা রোকসানার মতোই একজন রাজবাড়ীর রোকসানা বেগম। যাকে প্রতারকরা কাজ দেওয়ার কথা বলে বিক্রি করে দিয়েছিল ফরিদপুর পতিতালয়ে। তিনমাস সেখানে নির্মম নির্যাতন সহ্য করে এসে এখন প্রতারকদের বিচার দাবিতে সোচ্চার তিনি। সোমবার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে প্রতারকদের বিচারের দাবি জানান রোকসানা। সংবাদ সম্মেলনে তার দিনমজুর বাবাও বক্তব্য রাখেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বড় নূরপুর গ্রামে। রোকসানা জানান, তাদের গ্রামের কাশেম আলী সরদার কাজ দেওয়ার জন্য তাকে বাইরে পাঠাতে চাইলে তার বাবা রাজি হয়। চলতি বছরের ৯ জানুয়ারি কাশেম আলীর বড় ছেলে মোসলেম সরদার মূছা তাকে নিয়ে ফরিদপুর শহরে এক পতিতালয়ে বিক্রি করে দেয়। সেখানে মূছাসহ পতিতালয়ের অন্যান্যরা তার ওপর নির্মম নির্যাতন চালায়। এরপরের চারমাস শুধুই নির্যাতন। তার বর্ণনায়