২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে জামালপুরে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

কৃষি ব্যাংক জামালপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসগর আলী মিয়াকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:40 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জামালপুর, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষি ব্যাংক জামালপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসগর আলী মিয়াকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করা হচ্ছে। র‌্যাব-১২ কর্মকর্তা ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আসগর আলী মিয়া ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের এসএম পোল্টি ফার্মের নামে ঋণ অনুমোদনে ঘুষ দাবি করেন। মঙ্গলবার বিকেলে র‌্যাবকে জানিয়ে ওই ফার্মের মালিক সুরুজ আলী ১০ হাজার টাকা ঘুষ দিয়ে আসেন। সঙ্গে সঙ্গে যৌথবাহিনী সদস্যরা ঘুষের টাকাসহ আসগর আলীকে গ্রেপ্তার করে। পরে তার কক্ষের আলমারি থেকে আরও ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তবে আসগর আলী ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩৬ ঘ.