২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনুকে আদালতে হাজির, নাদিমের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়েছ। অন্যদিকে চাঁদাবাজি, ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগে সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে দুর্গাপুর থানায় দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গত ১১ জুন সকালে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে জরুরি বিধিমালায় মেয়র মিনুকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

রাজশাহী, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়েছ। অন্যদিকে চাঁদাবাজি, ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগে সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে দুর্গাপুর থানায় দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গত ১১ জুন সকালে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে জরুরি বিধিমালায় মেয়র মিনুকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। এর আগে গত ৬ জুন রাজপাড়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় মিনু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ১০ জুন ওই মামলায় দায়রা জজ আদালত থেকে জামিন নেন মিনু। জামিনে মুক্তির পরদিনই জরুরি ক্ষমতা বিধিমালায় তাকে গ্রেপ্তার করে তাকে আটকাদেশ দেওয়ার প্রস্তাব করা হয়। এ মামলায়ই মঙ্গলবার মিনুকে আদালতে হাজির করা হয়। এদিকে নাদিম মোস্তফার মামলায় মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার আদালতে সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে সাক্ষীর অনুপস্থিতির কারণে সময়ের আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী এপিপি আদিলুজ্জামান। তখন বিচারক রেজাউল ইসলাম আগামী ২ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। নাদিম মোস্তফাসহ ২০ জনকে আসামী করে মামলাটি করেন দুর্গাপুরের সেকেন্দার আলী। এ মামলায় দুর্গাপুর থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ গত ১৮ মে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৫ মে আদালতে অভিযোগ গঠন হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালের ১৪ জুলাই মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সকালে নাদিম মোস্তফার নির্দেশে পৌর চেয়ারম্যান সাইদুর রহমান মন্টু ও মমিনুর রহমানসহ অন্যান্য আসামীরা মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুমনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় আসামীরা সুমনের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়। ওই ঘটনার প্রতিবাদ জানালে আসামীরা বাদী ও তার ভাইয়ের ওপর হামলা চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০১ ঘ.