২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৭ আগস্ট মামলার আসামী গ্রেপ্তার

বাকেরগঞ্জ উপজেলার আতাকাঠী এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার এজাহারভুক্ত আসামী আবদুস সোবহান খানকে (৩৫) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জ উপজেলার আতাকাঠী এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার এজাহারভুক্ত আসামী আবদুস সোবহান খানকে (৩৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জঙ্গি সোবহানকে বরিশাল এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোবহানের বিরুদ্ধে নগরীতে ১৭ আগস্টের বোমা হামলা ছাড়াও একটি চাঁদাবাজি ও একটি মারামারির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান সন্ত্রাসী ট্যারা শাহজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। খোরশেদ আলম আরও জানান, বৃহস্পতিবার সোবহানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮২৯ ঘ.