২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড

আলমডাঙ্গা উপজেলার চাঞ্চল্যকর জামাল মন্ডল (২২) হত্যা মামলার রায় হয়েছে। রায়ে একই এলাকার শামসুল হক (৪২) ও লাড্ডু হোসেন (২২)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 10:27 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

চুয়াডাঙ্গা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আলমডাঙ্গা উপজেলার চাঞ্চল্যকর জামাল মন্ডল (২২) হত্যা মামলার রায় হয়েছে। রায়ে একই এলাকার শামসুল হক (৪২) ও লাড্ডু হোসেন (২২)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বরোটায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়েরা জজ মোতাহার হোসেন মামলার রায় ঘোষণা করেন। ২০০৩ সালে ৬ নভেম্বর পানের বরজ পাহারা দেওয়ার সময় খুন হন জামাল মন্ডল। আদালতের বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামীদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৬১৮ ঘ.