ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চল বিভাগকে কোম্পানিতে রূপান্তর করা হচ্ছে।
মঙ্গলবার অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বেঠক শেষে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চল বিভাগকে ভেঙে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিটি।"
এ সিদ্ধান্ত খুব শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, সারের মূল্য বাড়ানো এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চল বিভাগকে কোম্পানিতে রূপান্তর করার বিষয়ে অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানিয়েছেন, সারের মূল্য পুর্ননির্ধারনের বিষয়টি আরও পরীক্ষার জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
সারের মূল্য কেন বাড়ানো হবে
bdnews24