২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভুঁইয়ার সংস্কার প্রস্তাবকে স্বাগত জানালেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ঘোষিত সংস্কার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই সংস্কারের লক্ষ্যে দলের গঠণতন্ত্র সংশোধন করার ব্যাপারে কাউন্সিলের সদস্যদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ওই খসড়া সংস্কার প্রস্তাবকে স্বাগত জানিয়ে খালেদা জিয়ার দেওয়া একটি বিবৃতি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় পুরানা পল্টনের একটি অফিসে সাংবাদিকদের পড়ে শোনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ঘোষিত সংস্কার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই সংস্কারের লক্ষ্যে দলের গঠণতন্ত্র সংশোধন করার ব্যাপারে কাউন্সিলের সদস্যদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ওই খসড়া সংস্কার প্রস্তাবকে স্বাগত জানিয়ে খালেদা জিয়ার দেওয়া একটি বিবৃতি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় পুরানা পল্টনের একটি অফিসে সাংবাদিকদের পড়ে শোনান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে আমি চেয়ারপারসন হিসেবে দলের সব নেতা-কর্মী ও সমাজের সব স্তরের জনগণ এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তবে এই সংস্কারের লক্ষ্যে গঠণতন্ত্র সংশোধন করার প্রস্তাব দলের কাউন্সিলে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কাউন্সিলের সদস্যরাই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গয়েশ্বর রায় সাংবাদিকদের বলেন, "চেয়াপারসন আমাকে টেলিফোনে বিবৃতিটি দিয়েছেন। বিবৃতিটি গণমাধ্যমকে জানানোর জন্যই এ ব্রিফিংয়ের আয়োজন করেছি।" তিনি বলেন, দলের মহাসচিব সংস্কার প্রস্তাবের যে রুপরেখা ঘোষণা করেছেন খালেদা জিয়া সেটিকে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত মান্নান ভুঁইয়া সংস্কার নিয়ে খসড়া প্রস্তাবটি ঘোষণার দেওয়ার দেড় ঘণ্টার মধ্যেই দলের চেয়ারপারসন এ বিষয়ে তার মতামত জানালেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/১৯২৫ ঘ.