২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার আগুন তদন্তে ৩ সদস্যের কমিটি

শহরের কবি নজরুল সড়কের শেখ ম্যানশনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা রয়েছে। শনিবার রাতে আগুনে ওই মার্কেটের ৩০টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন আট দমকল কর্মী। জেলা প্রশাসক হুমায়ুন কবির রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকমকে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী রেজা মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন এবং বগুড়া দমকল বাহিনীর উপ-পরিচালক রফিকুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বগুড়া, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের কবি নজরুল সড়কের শেখ ম্যানশনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা রয়েছে। শনিবার রাতে আগুনে ওই মার্কেটের ৩০টি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন আট দমকল কর্মী। জেলা প্রশাসক হুমায়ুন কবির রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকমকে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী রেজা মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন এবং বগুড়া দমকল বাহিনীর উপ-পরিচালক রফিকুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। রফিকুল ইসলাম জানান, আগুনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শেখ ম্যানশন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মতে, ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা হবে। শনিবার রাতের ওই আগুনে অন্তত ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় মার্কেটটি বন্ধ ছিল। পথচারীরা ধোঁয়া দেখে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের নয়টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের অধিকাংশই কাপড় ও প্রসাধনী সামগ্রীর। দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আনসার উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দোকানগুলোতে প্রচুর সিল্কের কাপড় থাকায় এবং কয়েকটি মরিচের দোকানের কারণে আগুন আয়ত্তে আনতে বেগ পেতে হয়। সিল্ক বারবার আগুনকে উস্কে দিয়েছে এবং মরিচের ধোঁয়ায় দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হয়েছে।" আগুন নেভাতে গিয়ে আহত দমকলকর্মী রেজাউল করিম, হারুনুর রশীদ, শাহাদাত হোসেন, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ও রফিকুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.