২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ঘুষসহ পুলিশ গ্রেপ্তার

হবিগঞ্জ সদর থানার উপ--পরিদর্শক ইদ্রিস মিয়াকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৯টায় তৈয়ব উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার টাকা নেওয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 04:02 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হবিগঞ্জ সদর থানার উপ--পরিদর্শক ইদ্রিস মিয়াকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৯টায় তৈয়ব উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার টাকা নেওয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন। এ ব্যাপারে তৈয়ব বাদী হয়ে একটি মামলা করেছেন। রাত সাড়ে ১১টায় যৌথবাহিনী তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করে। সদর থানার উপ--পরিদর্শক শাহ মো. মুবাশ্বির জানান, তৈয়ব উদ্দিন বাদি হয়ে মামলা করেছেন। দুর্নীতি দমন কমিশন মামলা তদন্ত করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/০৯৪৫ ঘ.