২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোকে নিয়েই সংস্কার করতে হবে: বিউটেনিস

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বলেছেন, বাংলাদেশে যে রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার প্রক্রিয়া চলছে তাতে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। রাজনীতির সংস্কারের জন্য রাজনৈতিক নের্তৃত্বকেই এগিয়ে আসতে হবে। তাদের বাক্সবন্দী রেখে সংস্কারের দিকে এগিয়ে যাওয়া কঠিন হবে। বাংলাদেশ টেলিভিশনে শুক্রবার রাতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনও 'গোপন কর্মসূচি' থাকার কথা অস্বীকার করেন বিউটেনিস। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 07:30 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বলেছেন, বাংলাদেশে যে রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার প্রক্রিয়া চলছে তাতে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। রাজনীতির সংস্কারের জন্য রাজনৈতিক নের্তৃত্বকেই এগিয়ে আসতে হবে। তাদের বাক্সবন্দী রেখে সংস্কারের দিকে এগিয়ে যাওয়া কঠিন হবে। বাংলাদেশ টেলিভিশনে শুক্রবার রাতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনও 'গোপন কর্মসূচি' থাকার কথা অস্বীকার করেন বিউটেনিস। একইসঙ্গে তিনি ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং গণতন্ত্রকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সংস্কারের ওপর জোর দেন তিনি। বিউটেনিস আশা প্রকাশ করেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিদেশি বিনিয়োগের অনূকুল পরিবেশ সৃষ্টি হবে। (আরো তথ্যসহ-২) সংস্কার অবশ্যই দরকার এ কথার পাশাপাশি বিউটেনিস এও বলেন, "রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব নয়।" 'সময়ের কথা' নামে অনুষ্ঠানে ওই সাক্ষাৎকারে বিউটেনিস বলেন, "একটি রাজনৈতিক দলের সবাই দুর্নীতিগ্রস্ত