রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর উপকণ্ঠে খড়খড়ি এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের পাঁচ জন হতাহত হয়েছেন।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, বেলা ১টার দিকে মনোয়ার হোসেনের বাড়িতে তার জামাই মোস্তফা বৈদ্যুতিক কাজ করার সময় তড়িতাহত হন। এ সময় তাকে বাঁচানে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্বশুর মনোয়ার, শ্যালক গোলাম মোস্তফা, মনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগম ও মেয়ে নার্গিস।
খবর পেয়ে এলাকাবাসী পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মনোয়ার হোসেন ও তার ছেলে গোলাম মোস্তফার মৃত্যু হয়।
আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জাহিদুর রহমান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫২ ঘ.
bdnews24