চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামকে বিশেষ ক্ষমতা আইনে আওতায় দায়ের করা অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
সরোয়ার জামাল নিজাম নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সারোয়ার জাহান নিজামের ভাই। তার বিরুদ্ধে আনোয়ারা উপজেলার বিএনপি নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আসামীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাত ৯টার দিকে সরোয়ার নিজামকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম সিদ্দিকী জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় দায়ের করা অভিযোগের উল্লেখ করে সরোয়ার জামালকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে বলেন, "তিনি গত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করেছেন। তার কার্যকলাপ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই তাকে কারাগারে রাখা উচিত।"
শুনানি শেষে হাকিম মকসুদুর রহমান জামিনের আবেদন খারিজ করে সরোয়ার জামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশনের ব্যবস্থা করারও আদেশ দেন আদালত।
এদিকে অবৈধ মাদক রাখার অভিযোগে শুক্রবার রাত ১২টার দিকে পতেঙ্গা থানায় সরোয়ার নিজাম ও তার গাড়িচালক মামুনুর রশীদের বিরুদ্ধে মামলা করা হয়।
র্যাবের উপ-সহকারী পরিচালক জাহেদুল হক বাদী বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন বলে থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান।
র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে সারোয়ার জামাল নিজামকে গ্রেপ্তার করে। এ সময় তার গাড়িতে তল্ল
bdnews24