২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর হাসপাতালে ভর্তি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কড়া নিরাপত্তায় সকাল সাড়ে ১১ টায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালের ডি ব্লকের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। কারা উপ--মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লুৎফুজ্জামান বাবরের শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া আগে থেকেই তার পাকস্থলির সমস্য রয়েছে। পাকস্থলির সমস্যার কারণে তিন মাস পরপর তার অ্যান্ডোসকপি করার প্রয়োজন হয়। লুৎফুজ্জামান বাবরকে গত ২৮ মে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২০৩৯ ঘ.