২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসে ডাকাতি, চালক আটক

ঢাকা--আরিচা মহাসড়কের ইসলামপুরের কাছে বুধবার রাতে বিআরটিসির একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাসটির চালক লেবু মিয়া ও হেলপার হাসেমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 05:26 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

মানিকগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা--আরিচা মহাসড়কের ইসলামপুরের কাছে বুধবার রাতে বিআরটিসির একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাসটির চালক লেবু মিয়া ও হেলপার হাসেমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসটির কয়েকজন যাত্রী জানান, ডাকাতরা অন্তত ৫০টি মোবাইল ফোন সেট, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ছাড়া তাদের ছুরিকাঘাতে আহত হয় ১৫ যাত্রী। এদের মধ্যে আসলাম (৩৫), কমল পাল (৩২) এবং ফারুক হোসেন (২৮) নামের তিন যাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানান, ঢাকা থেকে আরিচাগামী বাসটি রাত ১০ টার দিকে মহাসড়কের ইসলামপুর পৌঁছুলে যাত্রীবেশী ডাকাতরা হামলা ও লুটপাট শুরু করে। পরে ধামরাইয়ের বাথুলীতে এসে তারা গাড়ি থেকে নেমে যায়। ডাকাতদের সঙ্গে বাস চালকের যোগসাজশ ছিল বলেও তারা অভিযোগ করেন। সদর থানার উপ--পরিদর্শক শফিকুর রহমান বলেন, কয়েকদিন আগেও বিআরটিসির আরেকটি বাসে একইভাবে ডাকাতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/জিএনএ/১১২১ ঘ.