ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ থেকে বুধবার একটি রিভলবারসহ দ্বীন ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব দাবি করেছে, দ্বিন ইসলাম সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার তালিকাভূক্ত চাঁদাবাজ।
র্যাব-১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর একটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের পেছন থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দ্বীন ইসলামকে আটক করা হয়।
হুমায়ন কবীর জানান, দ্বীন ইসলাম সায়েদাবাদ এলাকার তালিকাভূক্ত চাঁদাবাজ। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাস কাউন্টার থেকে চাঁদা আদায় করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ি থানায় সোপর্দ করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১০১ ঘ.
bdnews24