২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ লাঞ্ছনার মামলায় নেত্রকোনা আ. লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

২০০৬ সালের ১০ মে ১৪ দল ঘোষিত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

নেত্রকোনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৬ সালের ১০ মে ১৪ দল ঘোষিত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মাশরেকুল আনোয়ার বুধবার নেত্রকোনা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুজ্জোহা, সহ-সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ভজন সরকারসহ ৮৬ জনকে অভিযুক্ত করা হয়। ঘটনার দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৪ দনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ে মিছিল নিয়ে রওনা হলে মোক্তারপাড়া সেতুর কাছে পুলিশ বাধা দেয়। ওই সময় ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার সানাউল্লাহসহ কমপক্ষে ২০ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক নেতাকর্মীদের আসামী করে কর্তব্য কাজে বাধা এবং পুলিশ লাঞ্ছিত করার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.