গাইবান্ধা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ঘাঘট নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। শহরের ডেভিড কোংপাড়ায় বাঁধের ব্যাপক অংশের মাটি ধসে গেছে। ফলে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, শহরকে বন্যার হাত থেকে রক্ষার জন্য ডেভিড কোংপাড়ায় মঙ্গলবার থেকেই বিকল্প রিং বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।
এদিকে অব্যাহত বর্ষণে শহরের কুটিপাড়া, সরকারপাড়া, ডেভিড কোংপাড়া, মুন্সিপাড়া, বানিয়ারজান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এছাড়া সদর উপজেলার গিদারি, কামারজানি, মোল্ল
bdnews24