২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মুনসেফবাজারে বুধবার বাসচাপায় দুজন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 08:57 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মুনসেফবাজারে বুধবার বাসচাপায় দুজন নিহত এবং ছয় জন আহত হয়েছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি সিএনজি অটো রিকশা ও রিকশা এবং কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস মিয়া(১৪) ও সফিউল আলম(২৮) নামে দুজন মারা যান। গুরুতর আহত রতন কান্তি চক্রবর্তী (৩৪), মিলন চক্রবর্তী (৩৬), খোরশেদ আলম (২০) ও ওসমান গনিকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। অপর দুই আহত ইলিয়াস (৩০) এবং নুরুল আমিনকে (৫০) স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পুুলিশ বাসটি আটক করেছে, তবে চালককে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৪৯ ঘ.