২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসভর্তি সূতাসহ ছয় ডাকাত গ্রেপ্তার

ধামসোনা ইউনিয়নের বাগবাড়ী মাদ্রাসার পাশ থেকে বুধবার ভোরে বাস ভর্তি সূতাসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:48 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

সাভার, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধামসোনা ইউনিয়নের বাগবাড়ী মাদ্রাসার পাশ থেকে বুধবার ভোরে বাস ভর্তি সূতাসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সূতা গাজীপুরের একটি কারখানা থেকে ডাকাতি করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক আবদুল আলীম। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে ভোর ৫টার দিকে বাগবাড়ীতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা ওই সময় বাস থেকে সুতাগুলো নামাচ্ছিল। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সুমন মিয়া (২১), শরিফুল ইসলাম (২২), ইয়াছিন মীর (২০), ফরিদ আহম্মেদ (২২), রিপন আলী (২৭) ও মানিক মিয়াকে (২৬)। ওই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার একটি কারখানা থেকে সুূতাগুলো ডাকাতি করা হয় বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। উদ্ধার করা সূতার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে আব্দুল আলীম জানান। তিনি আরও জানান, বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়েছে। তবে কোন কারখানা থেকে ডাকাতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৮ ঘ.