২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আগে সিটি ও পৌর নির্বাচন জরুরি: আনোয়ারুল ইকবাল

সংসদ নির্বাচনের আগেই তিনটি সিটি কর্পোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগে নগর স্বাস্থ্য সেবা জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটার তালিকার কাজ শেষ না হওয়ায় তিনটি সিটি করপোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছেনা। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগেই তিনটি সিটি কর্পোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন হওয়া জরুরি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সংসদ নির্বাচনের আগেই তিনটি সিটি কর্পোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগে নগর স্বাস্থ্য সেবা জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভোটার তালিকার কাজ শেষ না হওয়ায় তিনটি সিটি করপোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছেনা। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগেই তিনটি সিটি কর্পোরেশন ও ৪৪টি পৌরসভার নির্বাচন হওয়া জরুরি।" প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে কথা বলে তাদেরকে নির্বাচন আয়োজন করার অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, "ভোটার তালিকা করা হয়ে গেলে এ সমস্ত জায়গায় নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার এসব জায়গায় নির্বাচনের উদ্যোগ নেবে, নির্বাচন কমিশন সরকারকে শুধু সহায়তা করবে।" এলাকা ভিত্তিক ভোটার তালিকা চুড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ওই সমস্ত এলাকায় নির্বাচন করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন," সরকার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবে। কিন্তু বর্তমান সরকার উপজেলা পরিষদের নির্বাচন, নির্বাচন কমিশনের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। ভোটার তালিকা চুড়ান্ত হলে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবে।" সংসদ নির্বাচনের আগেই উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হবে কিনা এ প্রসঙ্গে আনোয়ারুল ইকবাল বলেন,"এ বিষয়ে আইন মন্ত্রনালয়ের মতামতের প্রয়োজন রয়েছে। আমরা আইনগত দিক বিবেচনা করে দেখছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেডি/আরএ/জিএনএ/১৭৪০ ঘ.