পঞ্চগড়, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় ও বোদা উপজেলা সদরের বিভিন্ন রেস্তোরাঁয় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
পঞ্চগড়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মো. রেজাউর রহমান অভিযানের নেতৃত্বে আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও উন্মুক্ত পরিবেশে রাখার জন্য শহরের মৌচাক হোটেলকে ২৫ হাজার, নিউ মৌচাক হোটেলকে ১০ হাজার এবং ধাক্কামারা এলাকার সুরুচি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে।
ম্যাজিস্ট্রেট রেজাউর রহমান জানান, ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বোদা উপজেলা সদরের ছবি মিষ্টান্ন ভাণ্ডার ও মুন স্টার হোটেলকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ জরিমানা করে অপর একটি ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৬ ঘ.
bdnews24