২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়-তেঁতুলিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রবল বর্ষণে একটি কালভার্ট দেবে যাওয়ায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়ক যোগাযোগ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিও বন্ধ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

পঞ্চগড়, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে একটি কালভার্ট দেবে যাওয়ায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়ক যোগাযোগ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিও বন্ধ হয়ে পড়েছে। পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ বরণ দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল মাঝিরপাড়া পরিদর্শন করেছেন। সওজ এর উপবিভাগীয় প্রকৌশলী গফরউদ্দিন মোল্লা জানিয়েছেন, যোগাযোগ পুনঃস্থাপনে বিকল্প পথ তৈরির প্রক্রিয়া চলছে। তবে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লোকজন ঝুঁকি নিয়ে বিকল্প পথে হেঁটে বা রিকশায় চলাচল করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৬ ঘ.