২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনায় পৌর ও কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা পৌরসভার চেয়ারম্যান মতিয়ার রহমান এবং কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা পৌরসভার চেয়ারম্যান মতিয়ার রহমান এবং কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, দর্শনা পৌরসভার চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে(৪৩) দুপুরে গ্রেপ্তার করে বিডিআর সদস্যরা। ৩৫ রাইফেল ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর লুৎফুল মতিন জানান, চোরাচালান ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গা বিডিআর সদর দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি জানান, ভিজিএফ এর গম এবং উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে বিকাল ৩টার দিকে বিমানবন্দর সড়ক থেকে ইউপি চেয়ারম্যান রহিম উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। জি এম রহিম উল্লাহ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬২৬ ঘ.