২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিটিভির সাবেক প্রধান প্রকৌশলীকে জেরা

হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) সংক্রান্ত দুর্নীতি মামলায় বিটিভির সাবেক প্রধান প্রকৌশলী শামসুদৌল্লাহ খানকে সোমবার জেরা করেছেন এরশাদের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) সংক্রান্ত দুর্নীতি মামলায় বিটিভির সাবেক প্রধান প্রকৌশলী শামসুদৌল্লাহ খানকে সোমবার জেরা করেছেন এরশাদের আইনজীবীরা। ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিনের আদালতে জেরা করা হয় শামসুদৌল্লাহ খানকে। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির একাংশের নেতা এরশাদের বিরুদ্ধে শিল্প ব্যাংকের ঋন মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায় কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেয়া যায়নি। মামলা দুটিতে পরবর্তী সাক্ষ্য নেয়া হবে আগামী ১০ জুলাই । একই আদালতে এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় এবং বিভিন্ন উপজেলায় ডিজিটাল টেলিফোন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানির জন্য দিন ধার্য আছে আগামী ২৫ জুন। মেসার্স থ্রি স্টার পোলট্রি ফার্মের নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকার ঋণ মওকুফ করায় ১৯৯১ সালের ২২ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় এরশাদের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় এরশাদ ও মোশাররফ হোসেনসহ ছয় জনকে আসামী করে ওই বছরের ৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। এরশাদের বিরুদ্ধে ইএনজি সংক্রান্ত দুর্নীতি মামলাটি করা হয় ১৯৯২ সালের ২৯ ফেব্র"য়ারি তেজগাঁও থানায়; আর ডিজিটাল ফোন স্থাপন নিয়ে মামলাটি হয়েছিল রমনা থানায়,১৯৯২ সালের সেপ্টেম্বরে। এছাড়া ১৯৯২ সালের মে মাসে তেজগাঁও থানায় হয়েছিল রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৫ ঘ.