২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের মধ্যে সংস্কার প্রস্তাব দেয়া হবে হাসিনাকে : মুকুল বোস

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে তিন দিনের মধ্যে ২১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। সোমবার সকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুকুল বোস বলেন, "হাসিনাকে রেখেই দলের সংস্কার করা হবে। সংস্কারের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে তিন দিনের মধ্যে ২১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। সোমবার সকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুকুল বোস বলেন, "হাসিনাকে রেখেই দলের সংস্কার করা হবে। সংস্কারের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।" কী কী সংস্কার হবে জানতে চাইলে আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়ানো হবে, যৌথ নেতৃত্ব ও জবাবদিহিতাও থাকবে।" বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক সেনাকর্মকর্তা একে এম মহিউদ্দিন আহমেদকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য সরকারকে ধন্যবাদ জানান মুকুল বোস। দুপুর দেড়টায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহম্মদ মনসুর আহমেদও শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসি/১৪৫৭ ঘ.