২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে যুক্তরাষ্টে যেতে দিতে ঢাবির ৫১ শিক্ষকের অনুরোধ

শেখ হাসিনাকে চট্টগ্রাম ও যুক্তরাষ্ট্র যেতে না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনাকে চট্টগ্রাম ও যুক্তরাষ্ট্র যেতে না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম দপ্তরে পাঠানো বিবৃতিতে শিক্ষকরা বলেন, চট্টগ্রামে পাহাড় ধসে ঘুমন্ত শিশুসহ মর্মান্তিকভাবে নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাতে সেখানে এবং সন্তানসম্ভবা মেয়ের পাশে উপস্থিত হতে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনাকে যেতে না দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। বিবৃতিতে বলা হয়, মানবিক দিক থেকে বিচার করেও বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা উচিত ছিল এবং সরকার তা করবেন বলে আমরা আশা করেছিলাম। ন্যূনতম নাগরিক ও মানবাধিকারের কথা বিবেচনা করে শেখ হাসিনাকে তার মেয়ের বর্তমান বিশেষ মুহূর্তে তার পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেন ড. মো. হোসেন মনসুর. ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. হারুন--অর--রশিদ, মো. রফিকুল ইসলাম, ড. মো. আনোয়ার হোসেন, ড. আশরাফ উদ্দিন চৌধুরী, ড. সাদেকা হালিম, ড. মোহাম্মদ আখতারুজ্জামান, শেখ আবদুস সালাম, ড. সৌমিত্র শেখর প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২০২৬ ঘ.