২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুতের তারে আগুন

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুল লেগে নিচতলার বিদ্যুতের তার পুড়ে গেছে। এতে সকাল দশটা পর্যন্ত পাঁচতলা ওই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। দলের সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজরের নামাজের সময় কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের সুইস বোর্ডে আগুন লাগে। ভবনের পাঁচতলায় অবস্থানরত কর্মচারিরা নামাজ পড়ার জন্য নিচে নামার সময় সিঁড়ির কাছে প্রচন্ড ধোয়া দেখতে পান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুল লেগে নিচতলার বিদ্যুতের তার পুড়ে গেছে। এতে সকাল দশটা পর্যন্ত পাঁচতলা ওই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। দলের সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজরের নামাজের সময় কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের সুইস বোর্ডে আগুন লাগে। ভবনের পাঁচতলায় অবস্থানরত কর্মচারিরা নামাজ পড়ার জন্য নিচে নামার সময় সিঁড়ির কাছে প্রচন্ড ধোয়া দেখতে পান।" প্রিন্স বলেন, "এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিভিয়েছে। এতে বিদ্যুতের তার পোড়া ছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।" দমকলকর্মীরা ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ আছে। এমরান সালেহ প্রিন্স আরও জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ডেসার কর্মকর্তারা তাকে জানিয়েছেন। সকাল দশটা পর্যন্ত পুরো পাঁচতলা ভবনে বিদ্যুৎ ছিলনা। পরে বিদ্যুৎ লাইন মেরামত করার পর আবার বিদ্যুৎ এসেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/জিএনএ/১৫০০ ঘ.